.ভালবাসার দিন শুরু হল যাযাত্রা।
প্রথম মেট্রো চলল সকাল ৮ টায়।
ইতিহাসের সাক্ষী হতে ভিড় উৎসাহীদের।
সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে মেট্রো।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো ।তবে সাধারণ মানুষের জন্য মেট্রো দরজা খুলল শুক্রবার ।ভালোবাসার দিন সকাল প্রথম মেট্রোর যাত্রী হতে এদিন বহু মানুষ জমায়েত ।
প্রথম দিন ইতিহাসের সাক্ষী হতে উপচে পড়ছিল সল্টলেক মেট্রো তে । যাত্রীরা তো ছিলেনই অনেকে আবার এসেছিলেন কেবল কৌতুহলের বশে । ১৯৮৪ সালে কলকাতায় চলেছিল প্রথম মেট্রো তারপর ৩৬ বছর বাদে আরো এক ঐতিহাসিক সূচনা হলো শহরে ।সেই মেট্রো অনেক যাত্রী ইতিহাসকে ঝালিয়ে নিতে সামিল হয়েছিলেন এই যাত্রায়.
একে ভ্যালেন্টাইন্স ডে তার মধ্যে আবার ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হল বহু বছর প্রতীক্ষার পর তাই সকাল থেকে নতুন মেট্রো চড়তে ভিড় জমেছিল টিকিট কাউন্টারে। টিকিট কাটার সঙ্গে সঙ্গে অবশ্য চমক অপেক্ষা করছিল ভালোবাসার দিনে মেট্রোর পক্ষ থেকে দেওয়া হল লাল গোলাপ।বৃহস্পতিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ে উদ্বোধন করছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল কলকাতা মেট্রো থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো অনেকটাই আধুনিক নয়া ব্যবস্থায় যাত্রী নিরাপত্তা ব্যাপার ভীষণভাবে জোর দেওয়া হয়েছে যা দেখে খুশি যাত্রীরা
আপাতত সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ছটি স্টেশনের মধ্যে চলাচল করবে এই মেট্রো। যারা যাত্রাপথ ৪.৮ কিলোমিটার ।আপাতত কুড়ি মিনিট অন্তর মিলবে পরিষেবা ।.প্রতি স্টেশনে ট্রেন থামবে কুড়ি সেকেন্ড ।৫ টাকা দিয়ে চড়া যাবে মেট্রোতে সকাল ৮থেকে রাত ৮ টা পর্যন্ত এই মেট্রো চলবে প্রথম পর্যায়ে আপাতত পাঁচটি মেট্রো চলাচল করছে।



0 মন্তব্যসমূহ