নতুন ডিজাইন এ ধরা দিচ্ছে ফেসবুক | ক্যালিফোর্নিয়া f8 ডেভলপার কনফারেন্স ফেসবুকের এই ঝা চকচকে নতুন ডিজাইন সামনে এনেছেন মার্ক জুকারবার্গ| গত মঙ্গলবার দুদিনের সম্মেলন শুরু হয়েছিল নতুন ডিজাইনের ফেসবুক অ্যাপ এর নাম দেওয়া হয়েছে FB5| নতুন ইন্টারফেসে একদম উপরে থাকা নীল ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে| একেবারে বাঁ দিকে রাখা হয়েছে ফেসবুকের লোগোটি| নতুন ডিজাইনের গ্রুপ ফিচারটি রয়েছে নিউজ ফিড এর ঠিক উপরে | এতে খুব সহজেই যেকোনো ফেসবুক গ্রুপ খুজে পাওয়া যাবে| জাকারবার্গ বলেছেন “ব্যবহারকারীরা অনেক সময় পাবলিকলি পোস্ট করতে সংকোচ করেন | অনেক ক্ষেত্রে প্রাইভেট গ্রুপ গুলোতে তারা মনের কথা খুলে বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে| গ্রুপগুলোর গুরুত্ব এখন অনেকটাই বেড়েছে চাইলে গ্রুপে করা কোন পোস্ট এখন থেকে নিজস্ব প্রোফাইলে ও শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা”| বর্তমানে মিম ও কমিউনিটি গ্রুপ গুলির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে |তাই গ্রুপ গুলোর জন্য আলাদা কিছু ফিচার আনছে সোশ্যাল মিডিয়া ফেইসবুক|যেমন স্বাস্থ্য বিষয়ক গ্রুপ গুলোর এডমিন কে দিয়ে প্রশ্ন করতে পারবেন ব্যবহারকারীরা| গেমিং গ্রুপগুলোর চ্যাটে এ যুক্ত করা হচ্ছে বিশেষ কিছু ফিচার| গত 5 বছরে ফেসবুকে এত বড় পরিবর্তন আসেনি| এ নিয়ে F8 এর মঞ্চে মার্ক জুকারবাগ বলেন “বর্তমান প্রাইভেসি রক্ষা আমাদের ভাবমূর্তি যেভাবে আমরা এখন সংস্থা চালাচ্ছি তা দ্রুত বদলাতে হবে”|


1 মন্তব্যসমূহ
Very nice Blog!
উত্তরমুছুন